আদালতের লিফটে না তোলায় পুলিশের ওপর ক্ষোভ ঝাড়লেন কামরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শুনানির জন্য এজলাসকক্ষে নেওয়ার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।আজ

2025-01-08T18:28:07+00:00
2025-01-08T18:28:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদালতের লিফটে না তোলায় পুলিশের ওপর ক্ষোভ ঝাড়লেন কামরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩৫৫)
X

শুনানির জন্য এজলাসকক্ষে নেওয়ার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কামরুল ইসলামসহ পাঁচজনকে আদালতে আনা হয়। এরপর তাদের হাজতখানায় রাখা হয়।  

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে মাথায় হেলমেট, হাতে হাতকড়া আর বুকে বুলেটপ্রুভ জ্যাকেট পরিয়ে সারিবদ্ধভাবে সিএমএম আদালতের এজলাসে তোলা হয়। এ সময়  লিফটের পরিবর্তে সিঁড়িতে তোলা হয় তাদের। যে কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর চটে যান কামরুল। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইতরামির একটা সীমা আছে! ফাজলামো পেয়েছেন নাকি? আদালতের লিফট কি নষ্ট? এত ওপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন? এরপর কামরুলকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে ওপরে উঠার সময় হাত ধরে সহায়তা করেন।

পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আসামিদের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, কামরুল ইসলাম আদালতে এলেই পুলিশ-আইনজীবীদের সঙ্গে ঝগড়া করেন। কামরুলের এই আচরণে ক্ষোভও প্রকাশ করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারকী।  

তিনি বলেন, লিফটের সামনে অনেক সময় বিচারপ্রার্থী সাধারণ মানুষ, আইনজীবীদের ভিড় থাকে। তাই নিরাপত্তার স্বার্থে, কোনো ঝামেলা এড়াতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy