হাসপাতালে মায়ের সেবায় ব্যস্ত তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

খালেদা জিয়ার সেবা করার জন্য প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত এক করে

2025-01-13T14:56:22+00:00
2025-01-13T14:56:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতালে মায়ের সেবায় ব্যস্ত তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২:৫৬ পিএম   (ভিজিট : ৩০৫)
X

খালেদা জিয়ার সেবা করার জন্য প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত এক করে মায়ের সেবায় নিয়োজিত আছেন তিনি। 

বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন।

পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটা উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালের হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে।

প্রতিদিনের মতো রবিবারও (১২ জানুয়ারি) হাসপাতালের এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে এসেছেন তিনি।

উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি। এরপর রাত ১১টায় বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে থেকেছেন তারেক রহমান।

ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকে তাদের সঙ্গে দেখা যায়। এদিকে পুরোপুরি চি‌কিৎসা শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্য বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু গণমাধ্যমকে এ কথা জানান।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। ৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy