ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেব: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে।

2025-01-14T13:47:47+00:00
2025-01-14T13:47:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেব: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:৪৭ পিএম   (ভিজিট : ৫১৯)
X

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন আপনারাই এতদিন এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলমগুলো আবার লিখবে আমরা সেই কলমগুলোকে আবার ভেঙে দেব। 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে তাদের চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণ পর্যায়ে আসবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত আমাদের আল্টিমেটাম ছিল। আজকের গণসংযোগের পরে আমরা সরকারকে কাল পর্যন্ত সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি। 

উপদেষ্টাদের উদ্দেশ্যে হাসনাত বলেন, আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি। আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসব। যদি আপনারা ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা এক সঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে সেভাবে আবার আমদের প্রোক্লেমেশন আদায় করে নেব। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy