ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব

2025-01-14T15:21:39+00:00
2025-01-14T15:21:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:২১ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

রাজধানীর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy