কারাগারে গুরুতর অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে সকালের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

2025-01-15T14:15:18+00:00
2025-01-15T14:15:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাগারে গুরুতর অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২:১৫ পিএম   (ভিজিট : ৪৩৪)
X

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে সকালের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আজ বুধবার ৭টা নাগাদ অসুস্থ অবস্থায় কামাল আহমেদ মজুমদারকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের মেডিসিন ভবনে ভর্তি করিয়ে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করিয়ে দেন।

কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী নিয়ে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy