শেখ মুজিবের নেতৃত্বে প্রথম গণহত্যা, দ্বিতীয়বার হাসিনার নেতৃত্বে: রাশেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মো. রাশেদ খাঁন বলেছেন, ৭১ এর পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে, ২০২৪ এ তার মেয়ের নেতৃত্বে

2025-01-17T21:01:48+00:00
2025-01-17T21:01:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ মুজিবের নেতৃত্বে প্রথম গণহত্যা, দ্বিতীয়বার হাসিনার নেতৃত্বে: রাশেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:০১ পিএম   (ভিজিট : ২৭৮)
X

মো. রাশেদ খাঁন বলেছেন, ৭১ এর পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে, ২০২৪ এ তার মেয়ের নেতৃত্বে গণহত্যা হলো। আওয়ামীলীগকে তৃতীয়বার আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে।

আজ শুক্রবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর পল্টন এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রাশেদ খাঁন বলেন, ৫ মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের খুনিরা ধরাছোঁয়ার বাইরে। এদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হওয়া মানে বিচারের নামে প্রহসন করা। আমাদের স্পষ্ট কথা শেখ হাসিনা ও কাদেরসহ ভারতে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে হবে। এদের শাস্তি না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে।
 
আ. লীগের উদ্দেশে তিনি বলেন, এই খুনি দলটি বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিচারের পূর্বে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের দাবি, আওয়ামী লীগসহ সকল লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে।

তিনি বলেন, ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকার বা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, তারা নির্বাচনে যেতে পারবে। আমাদের কথা হলো, স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে, তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে। আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে, সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।

সবার মতামত নিয়ে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় কমিশন গঠন করার মাধ্যমে ঘোষণাপত্র তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ করেছে। বাকিদের তালিকা কই? ৭১ এর মতো কোনো বিকৃত ইতিহাস শুনতে চাই না। দ্রুত শহীদের সঠিক তালিকা করুন, শহীদ পরিবারকে ১ কোটি করে ক্ষতিপূরণ দিন এবং আহতের ধরণভেদে ৫০ লাখ করে ক্ষতিপূরণ দিন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy