আজ নির্বাচন হলে কালই বিএনপি ক্ষমতা পাবে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক

2025-01-23T16:42:12+00:00
2025-01-23T16:42:12+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
আজ নির্বাচন হলে কালই বিএনপি ক্ষমতা পাবে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ৬৭৮)
X

নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিএনপি জানে আজ নির্বাচন হলে কালই তারা ক্ষমতা পাবে।
 
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের টক শোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন এবং দেশের নানা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এক পর্যায়ে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, নির্বাচন নিয়ে ইতিমধ্যেই একটি প্রশ্ন আছে। বিএনপি চাইছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। আবার অনেকেই বলছে ৫ই আগস্ট নির্বাচনের জন্য যথোপযুক্ত তারিখ হতে পারে। এ বিষয়ে আপনি কি বলবেন? 

জবাবে রুমিন ফারহানা বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাওয়াটা যৌক্তিক। আর বিএনপি নির্বাচন চাইছে এই কারণে কারণ একটা দল যে জানে নির্বাচন হলেই কাল থেকেই ক্ষমতা পাবে তারা। তাহলে কেন নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে চাওয়া হবে।

তিনি আরো বলেন, দেখেন নির্বাচন নিয়ে যে কথা চলছে প্রথমে বলা হয়েছিল বছরের শেষে কিংবা ২৬ সালের শুরুতেই নির্বাচন দেওয়া উচিত। সে দিক থেকে হঠাৎ করেই নির্বাচনের সময়টা প্রধান উপদেষ্টা থেকে বদলে গেলে কনফিউশন তৈরি হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy