‘মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ ছাপানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে “ছাত্র সংবাদ”। এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ

2025-01-30T20:44:21+00:00
2025-01-30T20:53:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৪৪ পিএম  আপডেট: ৩০.০১.২০২৫ ৮:৫৩ পিএম  (ভিজিট : ৩৭৮)
X

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ ছাপানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে “ছাত্র সংবাদ”। এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে “ছাত্র সংবাদ” বলেছে, “মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল”।

ছাত্র সংবাদ জানায়,  “যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি” শীর্ষক বিতর্কিত প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে, ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার নেওয়া হচ্ছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যগতভাবে “ছাত্র সংবাদ” মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাহিকতায় গত ডিসেম্বর ২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। 

তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত “যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি” শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে “ছাত্র সংবাদ” এর বক্তব্য হচ্ছে, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে “ছাত্র সংবাদ” আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সাথে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে “ছাত্র সংবাদ” দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সকল গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy