দেয়ালে দেয়ালে পোস্টার— ‘আগেই ভালো ছিলাম’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কোটালীপাড়া উপজেলা সদরের দেওয়ালে দেওয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বেশকিছু পোস্টার দেখা গেছে।ধারণা করা হচ্ছে, শুক্রবার

2025-02-01T19:11:19+00:00
2025-02-01T19:11:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেয়ালে দেয়ালে পোস্টার— ‘আগেই ভালো ছিলাম’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ৫৩৫)
X

কোটালীপাড়া উপজেলা সদরের দেওয়ালে দেওয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বেশকিছু পোস্টার দেখা গেছে। 

ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’ নামক একটি সংগঠন এ পোস্টার টানিয়েছে।

পোস্টারের শীর্ষে লেখা রয়েছে, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নিচে লেখা— ‘শেখ হাসিনাতেই আস্থা’।

স্থানীয়দের মধ্যে পোস্টারটি কৌতূহল সৃষ্টি করেছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন পেশার মানুষ উৎসুকভাবে পোস্টার দেখছেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। কোটালীপাড়ায় এ ধরনের সংগঠন আগে দেখা যায়নি।

নতুন এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy