‘আওয়ামী লীগ’ নামে রাজনীতি করার সুযোগ নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ

2025-02-02T21:03:20+00:00
2025-02-02T21:03:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আওয়ামী লীগ’ নামে রাজনীতি করার সুযোগ নেই: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ৩৪৬)
X

আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদের সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।

অনলাইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, যাদের দৃশ্যমান অবস্থান নেই, তাদের আবার কর্মসূচি কিসের? তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে। এখানে জননিরাপত্তার বিষয় আছে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। এদের অনেকে মামলার আসামি, পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ভারত সম্পর্কে বলেন, তারা শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে। সেখানে থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না। ভারত দায়িত্বশীল হলে ওই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানা অচেষ্টা চালাতে পারত না। এ ক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসতে হবে। আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ অন্যান্য জায়গা থেকে এ বিষয়ে কী ব্যবস্থা আসে সেটা সামনে বোঝা যাবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy