যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত

2025-02-12T17:57:08+00:00
2025-02-12T17:57:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বললেন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের মৃত্যু হয়েছে। 

আহত কাশেমের এই মৃত্যুকে ‘প্রতিবিপ্লবের প্রথম শহীদ’ অ্যাখ্যা দিয়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ১৫ জন আহত হন।

আজ বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy