৬ মাস পর আয়নাঘর পরিদর্শন রহস্যজনক: ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

2025-02-13T15:59:00+00:00
2025-02-13T15:59:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬ মাস পর আয়নাঘর পরিদর্শন রহস্যজনক: ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩৫৯)
X

ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেই আয়নাঘরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এত দেরিতে যে আয়নাঘর পরিদর্শনে গেছেন, সেটাই আমাদের কাছে রহস্যজনক।

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির। এর আগে কলেজের মুক্তমঞ্চে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন শেষে কাউন্সিল-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ৫ আগস্টের পরপরই ৬-৭ তারিখেই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন দেরিতে হলেও বাংলাদেশের মানুষ দেখছে খুনি হাসিনা বিরোধীমতকে দমন করতে কীরকম নিষ্ঠুর নির্যাতন করেছে।

কাউন্সিল ও ভোটে নেতা নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবেন। তারাই নির্ধারণ করবেন তাদের নেতা কেমন হবে।

কাউন্সিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy