কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢামেক হাসপাতালে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরিবারসূত্রে

2025-02-15T15:27:58+00:00
2025-02-15T15:27:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩৯৭)
X

ঢামেক হাসপাতালে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরিবারসূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক সাভার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আব্দুল রাজ্জাককে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মেহেদী হাসান ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত কারাবন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, নিহত আব্দুল রাজ্জাক হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি সাভারের মজিদপুরে, বাবার নাম আব্দুর রহমান।

ছাত্র-জনতার আন্দোলন চালাকালে সাভারে চার ছাত্র হত্যা মামলায় গত ৬ অক্টোবর রাতে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছিল পুলিশ।

মৃতের ভাই সেলিম বলেন, সন্ধ‍্যা ৭টার দিকে কারাগার থেকে আমার ভাবির মোবাইলে কল করে মৃত‍্যুর বিষয়টি জানানো হয়। এ ছাড়া রাতে পরিবারের সদস‍্যদের কারগারে গিয়ে লাশ নেওয়ার প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়। গত ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় আমার ভাইকে দুইবার দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy