আজহারুলের মুক্তি নাহলে জামায়াত আমিরের ‘স্বেচ্ছায় গ্রেফতারের’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিলেন দলটির আমির ডা.

2025-02-20T17:27:28+00:00
2025-02-20T17:27:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজহারুলের মুক্তি নাহলে জামায়াত আমিরের ‘স্বেচ্ছায় গ্রেফতারের’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩২২)
X

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজে এক পোস্টে দলের নেতা-কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে বন্দি রয়েছেন।

তিনি বলেন, “একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।”

ডা. শফিকুর রহমান আরও জানান, এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজে গ্রেফতার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা দেন, “আমি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকবো। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।”

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জামায়াতের পক্ষ থেকেও আরও কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. শফিকুর রহমানের এই ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

উল্লেখ্য, শেখ হাসিনার কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা ছিল আজ। আদলতের সময় শেষ হওয়ার কারণ দেখিয়ে আজও শুনানি না হওয়াতে এমন ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy