জাতিকে অস্থিরতায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী

2025-02-20T20:52:44+00:00
2025-02-20T20:52:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতিকে অস্থিরতায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৬৩)
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো- এমন কোনো কথাবার্তা বললেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই। এখনো করি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব। 

তিনি বলেন, শেখ মুজিবের মেয়ে গত ১৫ বছরে এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের প্রশাসনকেও ধ্বংস করে দিয়ে গেছে। বিগত তিনটা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। রাতের বেলা সিল মেরে ব্যালট ভরে রাখা আর ১৫৪টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করেছে নিজেদের। সর্বশেষ ২০২৪ এর জানুয়ারিতে ডামি ইলেকশন করেছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। এই হচ্ছে নির্বাচনের পরিস্থিতি। অর্থাৎ আমার দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া।

বিএনপির মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। আরেকটা স্লোগান দিয়েছেন ফয়সালা হবে রাজপথে। এখন ফয়সালা কোথায় হয়েছে? রাজপথে হয়েছে। ছাত্র-জনতার পদভারে তারা পালিয়ে গেল।

মির্জা ফখরুল বলেন, আপনাদের এই লাকসামের দুজন নেতাকে গুম করে ফেলা হয়েছিল। হিরু এবং পারভেজ। এই দুই নেতার খোঁজ পাওয়া যায় নাই। তাদের সন্তানরা আজ এখানে আছে। দীর্ঘদিন তারা তাদের বাবাকে দেখতে পায়নি। তারা প্রতিদিন অপেক্ষায় থাকে তাদের বাবা ফিরে আসবে। এই যে কষ্ট বেদনা,  আমাদের অসংখ্য নেতাকে গুম করে ফেলা হয়েছে।

তিনি বলেন, আমরা একটা কথা বারবার বলে আসছি, সেই কথাটার অনেকেই সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। কেন বলছি? ভোট যদি তাড়াতাড়ি হয় একটি সরকার আসবে। যে সরকারের পেছনে জনগণ থাকবে। আর জনগণ না থাকলে সে সরকার কি কাজ করতে পারবে? আজকের সরকার যত বড়ই হোক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেজন্যই বলছি আর বিলম্ব না করে নির্বাচন দিন। তার জন্য যতোটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। আজকে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে। পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে। এটা ঠিক করুন। রোড ম্যাপ দিন কবে কবে ভোট হবে, কবে সংস্কার শেষ হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy