নতুন দলের শীর্ষ ৫ পদ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। দলটির নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক

2025-02-27T18:18:10+00:00
2025-02-27T19:24:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন দলের শীর্ষ ৫ পদ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৮ পিএম  আপডেট: ২৭.০২.২০২৫ ৭:২৪ পিএম  (ভিজিট : ৩০০)
X

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। দলটির নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টে নতুন দলের নাম নিশ্চিত করেছেন। যার ইংরেজি নাম হবে, National Citizen Party (NCP)।

নতুন ঘোষণা হতে যাওয়া দলের শীর্ষ পদগুলোর মধ্যে পাঁচটি পদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে পদগুলো চূড়ান্ত হয়।

দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।
তবে যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্যসচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy