সরকারের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জিএম কাদের বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করায়, মুখ বন্ধ করতেই আমার বিরুদ্ধে দুর্নীতি ও হত্যা মামলা

2025-03-21T15:14:08+00:00
2025-03-21T15:14:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:১৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

জিএম কাদের বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করায়, মুখ বন্ধ করতেই আমার বিরুদ্ধে দুর্নীতি ও হত্যা মামলা করা হয়েছে। যেমনটি ঘটেছিল হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষেত্রেও। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি।

কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জিএম কাদের বলেন, দেশ এক ফ্যাসিবাদমুক্ত হলেও নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। এ কারণে সাম্প্রতিক সময়ে বারবার জাতীয় পার্টির কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি মহল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না। বলা হচ্ছে, আমি নাকি ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছি। এজন্যই আমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে। অথচ এটি আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ এবং এর সঙ্গে আমার কোনও সংশ্লিষ্ট ছিল না। 

তিনি বলেন, আজকে বিনা বাধায় আমরা ইফতার কর্মসূচি পালন করতে পেরেছি। ফ্যাসীবাদের বিরুদ্ধে এটি আমাদের প্রথম বিজয়। ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়মিত হত্যা, ধর্ষণ ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলে যাবো। জাতীয় পার্টি সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। এ সরকার দায়িত্ব পাওয়ার পর থেকেই একটি পক্ষ আমাদের ফ্যাসীবাদের দোসর বলে আখ্যায়িত করছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি।

জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, গত আওয়ামী লীগ সরকারকে আমরা বিভিন্নভাবে অভিযুক্ত করলেও তারা শক্ত হাতে জঙ্গিবাদ দমন করতে পেরেছে। এটা সবাই স্বীকার করতে বাধ্য। আইএসসহ ইসলামী জঙ্গি গোষ্ঠী ফ্যাসীবাদের বিপক্ষে ছিল। এখনও তারা ফ্যাসীবাদের বিপক্ষে। তাহলে সরকারের কথায় যদি এরা ফ্যাসীবাদের বিপক্ষ শক্তি হয়, তাহলে এরাও কী দেশপ্রেমিক? তাদের কথায় এ ধরনের মনোভাব ওঠে আসে।

এসময় মুজিবুল হক চুন্নু বলেন, আমরা একটি নিবন্ধিত রাজনৈতিক দল। অথচ আমরা কোনও কর্মসূচি দিলে অন্য কোনও রাজনৈতিক দল বাধা দেয়। আর প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না। এটি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।

চুন্নু আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন চায় জামায়াত ও চরমোনাইসহ বিভিন্ন রাজনৈতিক দল। যা এরশাদের পক্ষ থেকে ৩০ বছর আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের বিভিন্ন অবদান স্মরণ করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy