আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।গতকাল সন্ধ্যায়

2025-03-22T16:16:43+00:00
2025-03-22T16:16:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি: ব্যারিস্টার খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৮৮)
X

আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গতকাল সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন চত্বরে এক গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি তার সংগঠন করতে পারবে। আমরা প্রত্যেক ব্যক্তির সংগঠন করার অধিকারে বিশ্বাস করি। বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি।’

নির্বাচন প্রসঙ্গ টেনে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত ১৫ বছর এই দেশে কোনও ভোটাধিকার ছিল না। সরকারের জবাবদিহিতা ছিল না, যার জন্য শেখ হাসিনার ছত্রছায়ায় থেকে লুটপাট করেছে অনেকে, জনগণের টাকা লুটপাট ও পাচার করেছে। সর্বশেষে আমি দোয়া করি, আল্লাহ যেন প্রফেসর ড. ইউনূসকে দ্রুত সংসদ নির্বাচন করার ব্যবস্থা করে দেন।’

সোনাইমুড়ী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে সোনাইমুড়ী পৌরসভার ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy