সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই ভালো, দেশের

2025-03-22T20:40:13+00:00
2025-03-22T20:40:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ২৭৮)
X

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্যও ভালো। তিনি তার জায়গায় আছেন, তার জায়গায় থাকবেন। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না।

তিনি আরও বলেন, ৫ ও ৬ আগস্ট তিনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। ফ্যাসিবাদের লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত। ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। গত ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেব না। মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম, শ্রম ও রক্ত আছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতোদিন ভালো লাগেনি তারাতো পালিয়ে গেছে। কিন্তু তাদের সর্বলোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। তারা বিএনপির ভালো চায় না। বিএনপি ক্ষমতায় আসুক, এটা তারা চায় না। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy