নোয়াখালীতে বিএনপির হামলার শিকার হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

2025-03-24T22:48:48+00:00
2025-03-24T22:48:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে বিএনপির হামলার শিকার হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৪৮ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। রোববার তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দেখা করেন।

আজ সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক মো. ইউসুফ রেজা জানান, হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। ফলে থমথমে পরিবেশ তৈরি হয়। হান্নান ভাই বর্তমানে বাজারের মাঝখানে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।

অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy