কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনে

2025-03-25T17:13:25+00:00
2025-03-25T17:13:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:১৩ পিএম   (ভিজিট : ২৯৮)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, পত্রপত্রিকা থেকে যা জেনেছি, তার বাঁচার কোনও লক্ষণ ছিল না। যে হাসপাতালে চিকিৎসা হয়েছে, সেটিও তেমন উন্নত নয়। চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন। আমি মনে করি তামিম একজন মার্জিত আচরণের ভদ্রলোক। তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।

প্রসঙ্গক্রমে তিনি চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন, সেখানে তামিম ছিল, পাশাপাশি আওয়ামীপন্থি অন্য ক্রিকেটাররাও ছিলেন। সেখানে তামিমের আচরণ দেখেছি একরকম, আর অন্যদের আচরণ দেখলাম অন্যরকম।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আরেক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম। এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ শাদীর কবিতার অংশ তুলে ধরেন তিনি। পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন।

মির্জা আব্বাস জানান, তারেক রহমান ব্যক্তিগতভাবে তামিমের খোঁজ রাখছেন। তার নির্দেশেই বিএনপি আজকের দোয়া মাহফিলের আয়োজন করেছে।

দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ। এতে তামিম ইকবালসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy