রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল)

2025-04-18T16:14:35+00:00
2025-04-18T16:14:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ৪৬০)
X

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা-১৮ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নুর হোসেন তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ সকালে উত্তরা ঢাকা ১৮ আসনের আওয়ামীলীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।

এ সময় তারা- ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার, মানি না মানবো না’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। 

জানা যায়, এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ওই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি তোলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে’ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আসছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy