ভাইরাল সেই ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদঈদের পরসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি ছবি প্রকাশ

2025-04-19T16:51:07+00:00
2025-04-19T16:51:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাইরাল সেই ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৪৬)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ঈদের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর ওই ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির এ নেতা।

আজ শনিবার (১৯ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল হান্নান মাসউদ লেখেন, ‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি– ১. যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। ২. বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।’

এর আগে গত ১২ এপ্রিল এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালো লাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy