দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন নুর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির

2025-04-20T19:24:24+00:00
2025-04-20T19:24:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ৩৬১)
X

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর তিনি এ দাবি জানান। এসময় তিনি ডিসেম্বরেই নির্বাচনের দাবি করেন। 

নুরুল হক বলেন, ‘এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আছেন। আসিফ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। 

এছাড়া মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে। সরকারে এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামও ছিলেন। তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy