কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

গাজীপুর প্রতিনিধি

রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শুক্রবার (৯

2025-05-09T19:27:18+00:00
2025-05-09T19:27:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৫৫)
X

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টায় তাকে এই কারাগারে আনা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। তিনি বলেন, ‘আমাদের প্রসিডিউর সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

ডা. সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

এর আগে, শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ  আইভীকে গ্রেফতার করে পুলিশ। 

এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy