শাহবাগে ফাঁসিতে ঝুলছে ‘খুনি হাসিনা’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর শাহবাগে ফাঁসিতে ঝোলানো হয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার প্রতিকৃতি। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন ‘জাগ্রত জুলাই’র উদ্যোগে

2025-05-10T19:54:05+00:00
2025-05-10T19:54:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহবাগে ফাঁসিতে ঝুলছে ‘খুনি হাসিনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৩০১)
X

রাজধানীর শাহবাগে ফাঁসিতে ঝোলানো হয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার প্রতিকৃতি। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন ‘জাগ্রত জুলাই’র উদ্যোগে এ প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়।

শনিবার (১০ মে) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ফাঁসিতে ঝুলছে খুনি হাসিনার প্রতিকৃতি। প্রতিকৃতির উপরে লেখা ‘খুনি হাসিনা’।

উৎসুক জনতা ভিড় দেখা যায় প্রতিকৃতিটিকে ঘিরে। ঝুলে থাকা খুনি হাসিনার প্রতিকৃতিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় কাউকে কাউকে। এসময় সেখানে তিন দফা দাবিও প্রদর্শন করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

ব্লকেডের কারণে আজও বন্ধ রয়েছে যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy