এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। শনিবার (১০ মে)

2025-05-10T21:37:34+00:00
2025-05-10T21:37:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৩৭ পিএম   (ভিজিট : ২১৭)
X

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। শনিবার (১০ মে) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছে তারা।

তার আগে বিকেলে গণজমায়েত থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের।

এর আগে জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ ছিল এ সড়কের যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy