আওয়ামী লীগের সব ফেসবুক-ইউটিউব চ্যানেল বন্ধে বিটিআরসিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে ইতোমধ্যে

2025-05-14T15:19:28+00:00
2025-05-14T15:19:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের সব ফেসবুক-ইউটিউব চ্যানেল বন্ধে বিটিআরসিকে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৩:১৯ পিএম   (ভিজিট : ৩৪৫)
X

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার ফেসবুক-ইউটিউবসহ দলটির সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে কার্যক্রম শুরু করেছে সরকার।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টগুলো ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

তিনি জানান, মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। এরপর বিটিআরসি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট বন্ধের জন্য চিঠি পাঠাবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল ধরনের প্রচারণা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy