সংস্কার কবে শেষ হবে তা জনগণ জানতে চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া। কখন আপনাদের সংস্কার

2025-05-18T19:29:23+00:00
2025-05-18T20:14:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংস্কার কবে শেষ হবে তা জনগণ জানতে চায়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৫ ৮:১৪ পিএম  (ভিজিট : ১৯২)
X

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া। কখন আপনাদের সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।

নরসিংদী মনোহরদী উপজেলার হাতিরদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য নেতাকর্মীদের এত ক্রসফায়ারে হত্যা, অনেক নেতাকর্মী অদৃশ্য হয়েছে কিন্তু সে ভোট আজও পেলাম না। জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

বর্তমানে শেয়ার বাজারের নাজুক অবস্থা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মসলার বাজারও চড়া। যে ভোটের জন্য রক্তদান, সেই ভোট এখনো জনগণ পায়নি।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না! কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তো আজকে জনগণ জানতে চায়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy