রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের সময় আটক ১১

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের সময় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ রোববার

2025-05-18T20:31:49+00:00
2025-05-18T20:31:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের সময় আটক ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৭১)
X

গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের সময় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৮ মে) বিকেলে মিছিলের প্রস্তুতিকালে গুলিস্তান এলাকা তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক করেছে ডিবি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে ১২ মে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনবিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ-সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy