দ্রুত নির্বাচনের তারিখ না পেলে ‘আন্দোলনের হুঁশিয়ারি’ বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন

2025-05-18T19:37:18+00:00
2025-05-18T19:37:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রুত নির্বাচনের তারিখ না পেলে ‘আন্দোলনের হুঁশিয়ারি’ বিএনপি নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২৬৮)
X

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

আজ রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো।

জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, যে-সব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি।

শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে পালিয়ে যেতে যারা সাহায্য করছেন অবিলম্বে তাদের নাম প্রকাশের দাবিও জানান তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy