‘বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাতকে কুমিল্লায় ঢুকতে দেবে না বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর করা এমন

2025-05-19T21:18:03+00:00
2025-05-19T21:18:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাতকে কুমিল্লায় ঢুকতে দেবে না বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর করা এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লার নেতারা। 

আজ সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’’। তার বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্বতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, ‘হাসনাত আবদুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্ছিত ঘোষণা করিনি। স্পেস খালি রেখেছি- যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এসব ছেলে-মানুষী নেতাদের রাজনীতিতে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্ব করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy