আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করেছে: নাসির উদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবেন

2025-05-21T16:11:14+00:00
2025-05-21T16:11:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করেছে: নাসির উদ্দীন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ৩৭২)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বুধবার (২১মে) এসব দাবি নিয়ে সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকে সংশ্লিষ্টরা। 

আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন। 

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ফ্যাসিস্টকে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে আপনাদেরও সেভাবে ছুড়ে ফেলা হবে। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প‌্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি এখন বড় বড় কথা বলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করেছে। 

তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আপনি ভারতের দালাল হয়ে গেছেন। দেশ ধ্বংস করছেন। সালেহউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন,  আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছে।  জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy