বিএনপি নেতার প্রশ্ন— জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত আপত্তি কেন?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘কোনও অবস্থাতেই হঠকারী কোনও চিন্তা করার চেষ্টা করবেন না।

2025-05-22T17:03:58+00:00
2025-05-22T17:03:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতার প্রশ্ন— জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত আপত্তি কেন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘কোনও অবস্থাতেই হঠকারী কোনও চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে ফেরত দেওয়ার সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। জনগণের শক্তির ওপর আস্থা রাখুন। বিদেশি প্রভুর আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন কোনও অবস্থাতেই এটি হবে না।’

জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হলরুমে কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জনগণকে এত ভয় পান কেন? জনগণের কাছে যেতে এত আপত্তি কেন? জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত কষ্ট কেন? চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছে হয় না। আমরা সুষ্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। এ দেশের মানুষ আপনাদের ভালোবেসে দায়িত্ব দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না। আমাদের ধৈর্যের সীমা আছে। দেয়ালের লিখন পড়তে শিখুন। এই দেশে তারাই থাকতে পারবে যারা সুখে-দুঃখে জনগণের সঙ্গে ছিল।’

বিএনপির এই নেতা আরও বলেন, কোনো অবস্থাতেই হঠকারী চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের শক্তির ওপর আস্থা রাখুন, কী সংস্কার হবে তা নিজে বিদেশী প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এটি হবে না। বিএনপিকে নিয়ে শহিদ জিয়াকে নিয়ে কটাক্ষ করবেন আর দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে, এমন ভাবার কোনো কারণ নেই। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy