‘বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে’

নরসিংদী প্রতিনিধি

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র

2025-05-23T18:16:17+00:00
2025-05-23T21:13:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে’
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:১৬ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৫ ৯:১৩ পিএম  (ভিজিট : ২২৫)
X

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।

নরসিংদীর আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই।’

রুহুল কবীর রিজভী বলেন, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। এই পরিবারের সন্তানরা মানুষ না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ এগুলো সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। যে জীবন দিয়েছে তার সন্তানরা এতিমখানায় চলে যাবে এটা হতে পারে না। 






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy