নাহিদ আজকে প্রকাশ্যে চরম একটা মিথ্যা কথা বলেছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো.

2025-05-24T20:27:36+00:00
2025-05-24T20:27:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাহিদ আজকে প্রকাশ্যে চরম একটা মিথ্যা কথা বলেছে: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ৩০৩)
X

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। আজ শনিবার (২৪ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বলল। তার দলের লোকও জানে, নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিল, তারাও বিষয়টা জানে। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির শতভাগ সম্পর্ক আছে।

তিনি লেখেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম (উপদেষ্টা থাকাকালীন সময়ে), মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিল। তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রী পাড়ায় নাহিদ ইসলামের বাসায়। সরকার ও প্রশাসন, গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। এ বিষয়ে সকল তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে।

ফেসবুকে রাশেদ লেখেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ ইসলাম এই দুজন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই করল, এটা অত্যন্ত দুঃখজনক। হয়ত ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে, এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদের কল করেছে, তাদের সঙ্গে বৈঠক করেছে, মেসেজ করেছে।

গণঅধিকার পরিষদের এই নেতা আরও লেখেন, আমি গণঅভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সবসময় সত্য কথা প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না। আমি নাহিদ ইসলামকে পরামর্শ দিব, সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য। আমার এই বক্তব্যের সত্যতার জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy