শপথ নিয়ে ইসির সিদ্ধান্ত চূড়ান্ত, সরকারকে ‘শেষ সুযোগ’ ইশরাকের!

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, “আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, নিজেদের সংশোধন করেন।”বৃহস্পতিবার (২৯

2025-05-29T17:00:59+00:00
2025-05-29T17:09:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথ নিয়ে ইসির সিদ্ধান্ত চূড়ান্ত, সরকারকে ‘শেষ সুযোগ’ ইশরাকের!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ৫:০৯ পিএম  (ভিজিট : ২৫৬)
X

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, “আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, নিজেদের সংশোধন করেন।”

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, “এই সরকার একজন মেয়রকে শপথ পড়াতে যেভাবে ব্যর্থ হয়েছে, তিনশ এমপিকে কীভাবে শপথ পড়াবেন।”

এদিন ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি) বলে আদেশ দেন হাইকোর্টের আপিল বেঞ্চ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এ পর্যবেক্ষণ দেন।

বুধবার (২৮ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন। এর বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হয়।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন গত ২২ মে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, “রিটকারী আইনজীবী মামুনুর রশিদের এ ধরনের রিট করার এখতিয়ার নেই, এই যুক্তিতে আবেদনটি খারিজ করা হয়। তবে, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার (২৬ মে) আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ। যেখানে হাইকোর্টের আদেশ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।”’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy