ইশরাকের শপথগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথগ্রহণের বিষয়ে আপিল বিভাগের রায় হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন

2025-05-29T21:20:43+00:00
2025-05-29T21:20:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইশরাকের শপথগ্রহণ নিয়ে যা বললেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:২০ পিএম   (ভিজিট : ২৮২)
X

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথগ্রহণের বিষয়ে আপিল বিভাগের রায় হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারে।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইসি বলেন, “অ্যাপিলেট ডিভিশনের রায় এখনো পাইনি। এটা পাওয়ার পরে কী রায় আসে, কী ধরণের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। মিডিয়ার হেডলাইন দেখে তো কোনো মন্তব্য করা যায় না।”

ইসির আইনজীবী সেখানে ছিল কি না- এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন বলেন, “আইনজীবীর সঙ্গে কথা হয়নি।”

ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে দফায় দফায় ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া তিনি আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy