জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন চায় না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে চলমান সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে জানিয়েছে জাতীয় নাগরিক

2025-06-02T20:06:53+00:00
2025-06-02T20:06:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন চায় না এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৬৭)
X

জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে চলমান সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উদযাপন করতে চায় তার দল। এর আগে ‘জুলাই সনদ’ রচিত হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, এই সনদের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও শাসন কাঠামো সম্পর্কে ধারণা পাবে। তাই জুলাই সনদ ঘোষণার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়, তা না হলে চলমান সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়, তাদের এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি—আমরা ১৬ বছর অপেক্ষা করেছি, আরও দুই মাস অপেক্ষা করা অসম্ভব নয়। এই সময়ের মধ্যেই আমরা জুলাই সনদ রচনা করে ফেলতে পারি। ঐক্যবদ্ধ থাকি, সরকারকে এই সময়টা দিই।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের পরেই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হোক। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য ৩০ কার্যদিবস নির্ধারিত ছিল, এরই মধ্যে অনেক দিন পার হয়ে গেছে। কিন্তু এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আমরা আহ্বান জানাচ্ছি, নির্ধারিত সময়সীমার মধ্যেই এই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে।”

সংস্কার নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মতপার্থক্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় স্বার্থে সবাইকে ছাড় দিতে হবে। কিন্তু দলীয় স্বার্থে যেন সরকার কোনো সিদ্ধান্ত না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকার আহ্বান জানিয়েছি। দেশের স্বার্থকে প্রাধান্য দিলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।”

নির্বাচন পদ্ধতি সংস্কার, নির্বাচন কমিশন আইন সংশোধন এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন তিনি।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy