টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঈদুল আজহায় টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড.

2025-06-04T15:45:37+00:00
2025-06-04T15:45:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ঈদুল আজহায় টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (০৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ঈদের ছুটিতে অর্থনীতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কীভাবে থাকবে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশেও এমন ছুটি দেখা যায়। উদাহরণস্বরূপ, বড়দিন উপলক্ষে অনেক দেশেই ২০ থেকে ২৫ দিনের ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় প্রায় ৩০ দিনের ছুটি দেওয়া হয়। সে সময় তাদের দেশ কার্যত বন্ধই থাকে। তাহলে আমাদের দেশেও কিছু ছুটি হলে দেশ থেমে যাবে- এমনটা ভাবার কারণ নেই।

তিনি আরও জানান, ইতোমধ্যেই বাজেট ঘোষণা করা হয়েছে। সেখানে সামগ্রিক কর্মপন্থা কী হবে, তা নির্ধারণ করা আছে। সেই অনুযায়ীই কাজ চলবে।

অর্থ উপদেষ্টা বলেন, ঈদের পর বাজেটের ওপর কার কী মন্তব্য, সাজেশেন থাকবে সেটা নেবো। ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।

তিন দিনে কি এটা করা সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগে থেকেই বলেছি মতামত প্রতিনিয়তই আসতে থাকবে। একদিনে তো আর সব মতামত আসবে না। ইতোমধ্যেই মতামত দেওয়া শুরু হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy