রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা

2025-06-05T18:45:23+00:00
2025-06-05T18:45:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৫৪৪)
X

ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

ডিবির সূত্র মতে, হুমায়ুন কবীর সুজনকে গত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি বিশেষ দল। একই দিন ভোর সাড়ে পাঁচটায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ। 

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোলাম রাব্বানী সরদারকে। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে পরিচিত।

ডিবির দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল ও অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy