ডা. জুবাইদা-জায়মার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের বিরুদ্ধে একটি দুর্বৃত্তচক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে নানা

2025-06-05T20:12:08+00:00
2025-06-05T20:15:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডা. জুবাইদা-জায়মার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:১২ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৫ ৮:১৫ পিএম  (ভিজিট : ৬০৬)
X

ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের বিরুদ্ধে একটি দুর্বৃত্তচক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে নানা অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বেশির ভাগ ক্ষেত্রে এআই পদ্ধতি অবলম্বন করে এই অপপ্রচার চালানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো আইডি নেই বলে জানিয়েছেন রিজভী।

রিজভী বলেন, জিয়া পরিবারের নামে একটি মহল নীলনকশা তৈরি করছে। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

ভার্চুয়াল এসব ব্যাধি বন্ধের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy