হর্ন বাজানোয় বিএনপি নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি মো. শাহীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ২৪নং ওয়ার্ড ছাত্রদল

2025-06-12T14:59:52+00:00
2025-06-12T14:59:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হর্ন বাজানোয় বিএনপি নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:৫৯ পিএম   (ভিজিট : ২৯৫)
X

কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি মো. শাহীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ২৪নং ওয়ার্ড ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মো. শাহীন নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন। ভিডিওতে ওই বিএনপি নেতাকে নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। 

ভিডিও বার্তায় শাহীন জানান, গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহে তাকে মারধর করা হয়। তিনি বলেন, আমি আমার বসকে নিয়ে এসেছি। সামান্য হর্ন দেওয়ার কারণে ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ছেলেরা আমার যে অবস্থা করেছে, সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়।

তিনি বলেন, আমার নেতা তারেক রহমান আপনি যদি ভিডিওটি দেখেন, গাড়িতে হর্ন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ ২৪ নম্বর ওয়ার্ডের পোলাপান, ছাত্রদলের পোলাপান আমার কী অবস্থা করেছে দেখেন।

ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বলেন, আমি বিএনপির ঢাকা কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি মো. শাহীন। ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহাগ ভাই কোনো কথা না বলেই প্রথম এসে আমার মুখে হিট (আঘাত) করে। তার সঙ্গে আরও দুইজন ছেলে ছিল যাদের নাম আমি জানি না।

তিনি আরও বলেন, আমি আমার স্যারকে নিয়ে গাড়ি চালিয়ে স্যারের বাড়িতে এসেছিলাম। শুধু একটু হর্ন দেওয়ার জন্য এভাবে মারতে পারে না।

তবে এ ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রদল জানিয়েছে, ঘটনার সময় ‘বিএনপি নেতা’ পরিচয় দেওয়া ওই ব্যক্তির গাড়িতে মহানগর কৃষকলীগের এক নেতা ছিলেন। যার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাসহ দুটি মামলা রয়েছে। ঘটনার সময় গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে কৃষকলীগের ওই নেতাকে সেই গাড়িতে পাওয়া গেলে ওই ওয়ার্ডের ছাত্রদলের কর্মীদের সঙ্গে এ ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ভুক্তভোগী শাহীন ওই ভিডিও বার্তায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy