বৈঠকে জামায়াতের যোগ না দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস

2025-06-17T18:17:46+00:00
2025-06-17T19:17:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৈঠকে জামায়াতের যোগ না দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:১৭ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৭:১৭ পিএম  (ভিজিট : ৩৩৭)
X

ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি। আশা করছি আগামীকাল জামায়াত বৈঠকে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি- সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy