৫ আগস্টের পর একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ

2025-06-17T20:51:26+00:00
2025-06-17T20:55:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ আগস্টের পর একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৫১ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৮:৫৫ পিএম  (ভিজিট : ২৩১)
X

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর থেকে একটি মহল সারা দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি একটি পক্ষ চাঁদার টাকা ভাগাভাগি ও ভূমি দখল করতে গিয়ে নিজেরাই নিজেদের শতাধিক নেতাকর্মীকে খুন করেছে। এমনকি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোর কারণে মেয়ের বাবাকে খুন করা হয়েছে। ফলে যাদের কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নয়, তাদের কাছে এ দেশের জনগণ কখনো নিরাপদ থাকতে পারে না। নৈরাজ্য সৃষ্টি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। বিপরীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মানুষের জান-মাল পাহারা দিয়ে মানুষের হৃদয় দখল করে নিয়েছে। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি বলেন, সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব ছাড়া জনগণের কল্যাণে কাজ করা সম্ভব নয়। তাই সবাইকে ভোগের মানসিকতা ছেড়ে, দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে।

তিনি আরও বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy