জামায়াত‌কে ‘বে‌শি কথা বল‌তে’ দেয়ায় সংলাপ থে‌কে ওয়াক আউট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতে ইসলামীর নেতাদের অতিরিক্ত সময় ধরে বক্তব্য দেওয়ায় ক্ষোভ জানিয়ে সংলাপ ছেড়ে বেরিয়ে যায় বাংলাদেশের

2025-06-18T18:35:50+00:00
2025-06-18T18:35:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত‌কে ‘বে‌শি কথা বল‌তে’ দেয়ায় সংলাপ থে‌কে ওয়াক আউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৪৯৫)
X

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতে ইসলামীর নেতাদের অতিরিক্ত সময় ধরে বক্তব্য দেওয়ায় ক্ষোভ জানিয়ে সংলাপ ছেড়ে বেরিয়ে যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণফোরাম। প্রায় দশ মিনিট পর আবারও আলোচনায় ফিরে আসে দল দুটি।

আজ মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দিনের আলোচনা শুরু হয়। পরবর্তীতে মধ্যাহ্ন বির‌তি দিয়ে বেলা পৌ‌নে তিনটায়  আবার সংলাপ শুরু হয়। এক ঘণ্টা পর সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স, গণ‌ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বে‌রি‌য়ে আসেন। 

সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে, জামায়েতের তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে। আমা‌দের একজন বক্তব্য দি‌তে গে‌লেও বাধাগ্রস্ত করা হ‌চ্ছে। আমরা প্রতিবাদ জানালে, ক‌মিশন তা নোট ক‌রে। তাই আবার সংলাপে ফি‌রে যা‌চ্ছি।’ 

এর আগে গণ‌ফোরাম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘ঐকমত্য ক‌মিশন নিরপেক্ষতা হা‌রি‌য়ে‌ছে। তারা নিরপেক্ষ না হ‌লে ক‌মিশন সংলা‌পে ফির‌বে না।’ 

সি‌পি‌বি এবং গণ‌ফোরাম নেতা‌দের সংলা‌পে ফি‌রি‌য়ে নি‌তে নে‌মে আসেন ঐকমত্য ক‌মিশ‌নের সদস্য ব‌দিউল আলম মজুমদার, প্রধান উপ‌দেষ্টার বি‌শেষ সহকারী ম‌নির হায়দার। ছি‌লেন বিএন‌পির সমমনা দল বাংলা‌দেশ এল‌ডি‌পির মহা‌স‌চিব ও ১২ দলীয় জো‌টের মুখপাত্র শাহদাত হো‌সেন সে‌লিম, জাতীয় দ‌লের চেয়ারম্যান ‌সৈয়দ এহছান হুদা। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy