ইসির কাছে যে প্রতীক চাইল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল

2025-06-22T17:26:18+00:00
2025-06-22T21:00:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির কাছে যে প্রতীক চাইল এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৪৯)
X

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন।

বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপি’র মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই তাদের দলও সেটাই চায়।

তিনি বলেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।

কেন তাদের আবেদন দিতে দেরি হলো, সে বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।

জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার গঠন করবে এনসিপি।

নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল–

• দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।

• কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।

• সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।

• দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy