দলের কেউ সিইসির সঙ্গে ‘মব’ করে থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল

2025-06-23T17:29:02+00:00
2025-06-23T17:29:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলের কেউ সিইসির সঙ্গে ‘মব’ করে থাকলে ব্যবস্থা নেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৭৯)
X

‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে মবের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (২৩ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সালাহ উদ্দিন বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে, তার সঙ্গে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন (শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা) নেব। এটা আমাদের (বিএনপির) অবস্থান।

কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার অক্ষুন্ন থাকে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যতবড় অপরাধীই হোন না কেন তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুন্ন না হয়।

গতকাল রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে পুলিশে ধরিয়ে দেয়। এসময় তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নুরুল হুদার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং নির্বাচনি ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়ার জন্য যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কলুষিত এবং ধ্বংস করার জন্য আরও কয়েকজন ব্যক্তি দায়ী। যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy