প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী নেত্রী মালিহা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) অন্যতম সক্রিয় নেত্রী মালিহা নামলাহ মালি সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।আজ

2025-06-23T19:55:35+00:00
2025-06-23T19:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী নেত্রী মালিহা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৮০)
X

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) অন্যতম সক্রিয় নেত্রী মালিহা নামলাহ মালি সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

আজ সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে মালিহা লেখেন, ‘আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থিতা অফিসিয়ালি প্রত্যাহার করলাম। যেহেতু আমি যা চেয়েছি, সেই প্ল্যাটফর্মটা বৈছাআ হবে না, যেহেতু বৈছাআ ভিন্ন পলিসিতে চলবে (যা আরও উপর থেকে নির্ধারিত), সেহেতু এখানে থেকে আমার এফোর্ড নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

তিনি দাবি করেন, গত পাঁচ মাস ধরে সংগঠনটির নীতিগত অবস্থান ও কার্যক্রমের দায় কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ভাষায়, ‘আল্লাহ সাক্ষী আমি কোনো পদ-পদবির জন্য এখানে ছিলাম না। ৫ মাস ধরে কুত্তার মতো এই প্ল্যাটফর্মের স্টেক নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন আমি দেরি করে হলেও বুঝতে পেরেছি, আমার আর কিছু করার নাই।’
মালিহা আরও লিখেছেন, শুধুমাত্র এই প্ল্যাটফর্মের পাশে থাকবেন বলে তিনি আর কোথাও যাননি। নিজের স্বপ্ন ও বিশ্বাসের জায়গা থেকেই চেষ্টা করে গেছেন সর্বোচ্চটা দেওয়ার। তবে সে প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি বলে আভাস দিয়েছেন তিনি।

তিনি সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্বের সাফল্য কামনা করে লিখেছেন, ‘বৈছাআ যার হাতে তুলে দেওয়া হচ্ছে, তার হাতেও যেন নিরাপদ থাকে। আমার আশঙ্কার সকল গন্ডি পেরিয়ে, আমার সব দুশ্চিন্তাকে অহেতুক প্রমাণ করে যেন বৈছাআ ভালো কিছু করে, এটাই দোয়া থাকবে।’

তার ভাষায়, ‘আমি আফসোস করব না। আমার স্বপ্ন ছিল, আমি জানতাম কী করতে চাই। সেই পথেই আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি—এটাই আমার প্রাপ্তি।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy