৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

৮ অগাস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, তা প্রত্যাখান করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির

2025-06-27T18:27:13+00:00
2025-06-27T18:27:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬:২৭ পিএম   (ভিজিট : ২২৯)
X

৮ অগাস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, তা প্রত্যাখান করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির আহ্বায়ক শরীফ ওসমান হাদী বলেছেন, সরকার যদি সেদিন নতুন বাংলাদেশ দিবস পালন করে, তাহলে ইনকিলাব মঞ্চ বিপ্লব-বেহাত দিবস পালন করবে।

আজ শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে এ অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

শরীফ ওসমান হাদী বলেন, ‘অন্তর্বর্তী সরকার ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেবো না। ৮ অগাস্ট আবার কোথা থেকে এলো? আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ অগাস্ট। আমরা বেঁচে থাকতে ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে দেওয়া হবে না। সরকার এমন কিছু করলে ওই দিন সারা দেশে পালিত হবে বিপ্লব-বেহাত দিবস।’

তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদ দিবসকে শুধু আবু সাঈদ দিবস না করে বরং জুলাই শহীদ দিবস বা শহীদ দিবস ঘোষণা করা হোক। যাতে অন্যান্য শহীদের পরিবার এই দিবসটিকে সমানভাবে নিজের করে নিতে পারে।’

জুলাই সনদ আদায়ের দাবিতে আগামী ১ জুলাই ‘লাল মার্চ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে হাদি বলেন, ‘সেদিন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকাল ৪টায় ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। সেদিন লাল মার্চে যেসব জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবে, ছাত্র-জনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy